জাতীয় ফিচার

মানসিকতা ও শিক্ষার পরিবেশের প্রতিবন্ধকতাগুলি দূর করতে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

আরও বেশি সংখ্যক নারী ও মেয়েদের বিজ্ঞানে উৎকর্ষতা লাভের সুযোগ দিতে সবার মানসিকতা পরিবর্তনে বৈশ্বিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত ৮ম নারী ও মেয়েদের দিবস বিজ্ঞান সমাবেশে এক ভিডিও বিবৃতিতে নারী ও মেয়েদের নিজেদের বদলে দেয়ার এজেন্ট হিসেবে কাজ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, এটি দুর্ভাগ্যজনক যে নারীরা বিশ্বব্যাপী মাত্র ১২% বিজ্ঞানী এবং ৩০% গবেষকদের প্রতিনিধিত্ব করে। আমাদের অবশ্যই মানসিকতা এবং শিক্ষার পরিবেশের প্রতিবন্ধকতাগুলি দূর করার লক্ষ্যে কাজ করতে হবে যাতে আরও বেশি সংখ্যক নারী ও মেয়েরা বিজ্ঞানে উৎকর্ষতা লাভ করতে পারে।

বিজ্ঞান ও প্রযুক্তিতে নিয়োজিত নারী ও মেয়েদের মনে রাখতে হবে যে, তারা একা নন। তারা যে পদক্ষেপগুলি নেন তা বিশ্বজুড়ে তাদের বোনদের জন্য আরও দ্বার উন্মুক্ত করতে সাহায্য করবে।

তিনি বলেন, বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে আমরা নারী ও মেয়েদের নেতৃত্ব দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছি।

তিনি বলেন, আমাদের নারীরা গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো করছে। কৃষি, শিল্প, স্বাস্থ্য, বিজ্ঞান, শিল্প, তথ্য প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে গবেষণার জন্য মেয়েদের বৃত্তি দেওয়া হচ্ছে। মেয়েদের উৎসাহিত করার জন্য, তাঁর সরকার সারা দেশে ৫,২৭৫টি ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করেছে যেখান থেকে একজন মেয়ে এবং একজন ছেলে উদ্যোক্তা ২০০ ধরনের সেবা প্রদান করছে।

তার সরকারের গৃহীত পদক্ষেপের বর্ণনা দিয়ে তিনি বলেন, বাংলাদেশী ছেলে-মেয়েদের জন্য সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে তারা দেশব্যাপী বেশ কিছু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, হাই-টেক পার্কগুলো একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করেছে যেখানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও উন্নতি করতে পারে।

তিনি বলেন, আমরা দেখতে চাই যে, আমাদের নারী ও মেয়েরা বিজ্ঞানে উদ্ভাবন এবং সৃজনশীলতার সম্ভাবনা পূরণ করছে। আমাদেরকে অবশ্যই উন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে তাদের জন্য বিদ্যমান সুযোগ লাভের বাধা দূর করতে হবে। আমরা চাই আমাদের মেয়েরা স্মার্ট, জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে পূর্ণ সুযোগ পাবে।

আরও পড়ুনঃ সিরিয়ায় ১১ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলা‌দেশ

রিপোর্টার

About Author

9 Comments

  1. "দেশে শিক্ষার হার বাড়ছে" - tathyasangjog

    February 11, 2023

    […] আরও পড়ুনঃ মানসিকতা ও শিক্ষার পরিবেশের প্রতিবন্… […]

  2. পেরুতে ভূমি ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭ - tathyasangjog

    February 11, 2023

    […] আরও পড়ুনঃ মানসিকতা ও শিক্ষার পরিবেশের প্রতিবন্… […]

  3. বীজের মানে কোনোরকম ছাড় দেওয়া হবে না: কৃষিমন্ত্রী - tathyasangjog

    February 11, 2023

    […] আরও পড়ুনঃ মানসিকতা ও শিক্ষার পরিবেশের প্রতিবন্… […]

  4. "এবার আগুন নিয়ে পোড়াতে এলে, সেই হাত পুড়িয়ে দেয়া হবে" - tathyasangjog

    February 11, 2023

    […] আরও পড়ুনঃ মানসিকতা ও শিক্ষার পরিবেশের প্রতিবন্… […]

  5. "জাতীয় প্রয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যরা আত্মনিবেদিত" - tathyasangjog

    February 11, 2023

    […] আরও পড়ুনঃ মানসিকতা ও শিক্ষার পরিবেশের প্রতিবন্… […]

  6. "অনিয়মিত অভিবাসনের কারণগুলোর মূলোৎপাটনে কাজ করতে হবে" - tathyasangjog

    February 11, 2023

    […] আরও পড়ুনঃ মানসিকতা ও শিক্ষার পরিবেশের প্রতিবন্… […]

  7. "পুলিশের বীরত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ" - tathyasangjog

    February 11, 2023

    […] আরও পড়ুনঃ মানসিকতা ও শিক্ষার পরিবেশের প্রতিবন্… […]

  8. বিএনপির দিনে পদযাত্রা, রাতে এ্যাম্বাসি যাত্রা : তথ্যমন্ত্রী - tathyasangjog

    February 11, 2023

    […] আরও পড়ুনঃ মানসিকতা ও শিক্ষার পরিবেশের প্রতিবন্… […]

  9. মোহাম্মদ সাহাবুদ্দিনই হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি - tathyasangjog

    February 11, 2023

    […] আরও পড়ুন: মানসিকতা ও শিক্ষার পরিবেশের প্রতিবন্… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র